1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভিনব পন্থায় পিক-আপ গাড়ীর ইঞ্জিন কভারের ভিতর করে মাদক পরিবহনকালে ০২জন আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে ২১৩ (দুইশত তের) বোতল ফেন্সিডিল সহ মাগুরা জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

অভিনব পন্থায় পিক-আপ গাড়ীর ইঞ্জিন কভারের ভিতর করে মাদক পরিবহনকালে ০২জন আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে ২১৩ (দুইশত তের) বোতল ফেন্সিডিল সহ মাগুরা জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ

প্রতিনিধি

অদ্য ২৫ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৮:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন ইছাখাদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের ইঞ্জিন কভারের ভিতর বিশেষ কৌশলে ফেনসিডিল বহনকালে আনুমানিক ৬,৩৯,০০০/- (ছয় লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকা মূল্যমানের ২১৩ (দুইশত তের) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জাহিদুল ইসলাম প্রঃ জাহিদ হাসান (৩৪), পিতা-মোঃ শামসুল হক প্রঃ দুলাল, সাং- সদরপাড়া, থানা- জীবন নগর, জেলা- চুয়াডাঙ্গা ২। সাহাবুদ্দীন আহমেদ প্রঃ বুদ্দীন (৩১), পিতা- মৃত খাজেমউদ্দিন, সাং- নুর নগর কলোনী পাড়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ ও ০৩টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করতো।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!