1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বীরের জন্য সবসময় পাশে থাকবেন শাকিব - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

বীরের জন্য সবসময় পাশে থাকবেন শাকিব

বিনোদন ডেস্ক :

দেখতে দেখতে পাঁচ বছরে পা রাখল মেগাস্টার শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর। শুক্রবার (২১ মার্চ) দিনটি উপলক্ষে ছেলেকে নিয়ে আবেগঘন এক বার্তা দেন ঢালিউড কিং। এ সময় তার ভবিষ্যতের জন্য দোয়াও করেন নায়ক।

এদিন দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব।
শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’
সেই পোস্টে শাকিব খানের অসংখ্য ভক্ত অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার ভবিষ্যতের জন্যও মঙ্গল কামনা করেন তারা।

২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!