1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিয়ারা আদভানি মা হচ্ছেন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

কিয়ারা আদভানি মা হচ্ছেন

প্রতিনিধি

বেশ কিছু দিন ধরেই লাইমলাইট থেকে খানিক দূরে ছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। হাজির হননি নতুন ছবির প্রচারেও। অভিনেত্রীর এই সিদ্ধান্তে চারদিকে যখন নানা প্রশ্ন, ঠিক তখনই এল এর কারণ। শোনা যাচ্ছে, দুই থেকে তিন হচ্ছেন কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি। অর্থাৎ, মা হতে চলেছেন কিয়ারা আদভানি।

শুক্রবার সামাজিক মাধ্যমে এমনই ইঙ্গিত দেন অভিনেত্রী। একজোড়া মোজার ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আমাদের জীবনে সবচেয়ে মিষ্টি উপহার খুব তাড়াতাড়ি আসতে চলেছে।’ আর পোস্টটির সঙ্গেই মন্তব্যঘর ভরে গেছে অনুরাগীদের শুভকামনায়। হবু বাবা-মার জন্য সকলেই পাঠিয়েছেন একরাশ ভালবাসা।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাদের। রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর। হাজির ছিলেন বলিউডের নামজাদা তারকারাও।

কিয়ারার আগে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। সেই সম্পর্কে বিচ্ছেদের পর ‘শেরশাহ’ নামক এক ছবির অফার আসে তার কাছে। আর সেখানেই কিয়ারা ছিলেন বিপরীতে। শেরশাহের অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন দুজনে। তারপরের গল্পটা চেনা। বন্ধুত্ব, প্রেম, বিয়ে।

এবার সংসার বাড়তে চলেছে তাদের। নতুন অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। হাতে রয়েছে শুটিংয়ের কাজও। রণবীরের সিংয়ের বিপরীতে ডন থ্রিয়ে দেখা যাবে কিয়ারাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!