1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বলিউড ইন্ডাস্ট্রি ভোগান্তি পোহাচ্ছে : জন আব্রাহাম - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা

বলিউড ইন্ডাস্ট্রি ভোগান্তি পোহাচ্ছে : জন আব্রাহাম

প্রতিনিধি

বলিউডের অন্যতম চর্চিত তারকা জন আব্রাহাম। তিনি একই সঙ্গে চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং মডেল ও গায়ক। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিংয়ের পর ২০০৩ সালে জিসম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেতার।

এবার অভিনয়ের পারিশ্রমিকের বিষয়ে মুখ খুললেন এ অভিনেতা। জন আব্রাহাম বলেন, ‘ইতোমধ্যেই হিন্দি ছবির উপর এই প্রবণতার প্রভাব পড়তে শুরু করেছে।’

তার দাবি, একজন নায়ক প্রতিদিন অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন। তার স্টাইলিস্ট চাইছেন দিন প্রতি ২ লাখ টাকা। এভাবে আনুষঙ্গিক খরচ বাড়তে দেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি।

জন বলেন, ‘জানি না সত্যিই অভিনেতারা এ রকম বড় পারিশ্রমিক পাওয়ার কথা ভাবছেন, নাকি মধ্যস্বত্বভোগীরা ভাবাচ্ছেন তাদের। তবে এ কথা সত্যি যে তারা একটা বুদবুদের মধ্যে বাস করছেন।’

‘কিন্তু এতটা অবুঝ হওয়ার কথা নয়। এই অলীক দুনিয়া থেকে বাইরে বেরিয়ে দেখতে হবে তো! পুরো বলিউড ইন্ডাস্ট্রি ভোগান্তি পোহাচ্ছে।’

প্রসঙ্গত, বলিউডে অভিনয়ের পারিশ্রমিকের বিষয়ে এর আগে মুখ খুলেছেন পরিচালক প্রযোজক করণ জোহর, ফারহা খান থেকে বর্ষীয়ান পরিচালক প্রযোজক রাকেশ রোশনও। তাদের সকলেরই দাবি, অভিনেতা থেকে তাদের সহকারী, সকলেই এত পারিশ্রমিক দাবি করছেন যে তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!