1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর দলে ফিরেছিলেন ফখর জামান। চোটের কারণে আবারও মাঠের বাইরে।
চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের ভাগ্যটা যেন লেখা হয়ে গিয়েছিল উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই। ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তারকা ওপেনার ফখর জামানকে। শঙ্কা ছিল ব্যাটিংয়ে নামতে পারেন কি না। নিয়মের মারপ্যাঁচে কিছুটা পরের দিকে ব্যাটিংয়ে নেমেছিলেন যদিও। তাতে সমর্থকরাও স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল।

তবে এরই মধ্যে খবর, সর্বনাশা চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ফখর জামান। আজ (বৃহস্পতিবার) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফখরের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ। তার জায়গায় দলে অন্তর্ভুক্তি হতে পারে ইমাম উল হকের। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ খেলতে দুবাইয়ে যাবে পাকিস্তান। পিসিবির বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, দলের সঙ্গে দুবাইয়ে যাচ্ছেন না ফখর।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে শতরানের ইনিংসে দলকে শিরোপা জিতিয়েছিলেন ফখর জামান। লম্বা বিরতির পর আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ওপেনারকে স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ঝলক দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তাকে কেন দরকার। যদিও এক ম্যাচ খেলেই যাত্রা শেষ হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল উদ্বোধনী ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদির করা ওভারের দ্বিতীয় বলে কাভার ড্রাইভ খেলেছিলেন উইল ইয়াং। সেই বলেই ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন ফখর জামান। বাউন্ডারির কাছে বল কুড়িয়ে যখন ফেরত পাঠান, তারপরেই বসে পড়েন বিজ্ঞাপন বোর্ডের কাছে। ইশারায় জানান ফিল্ডিং করা সম্ভব না তার পক্ষে। টিভি ফুটেজে দেখা যায়, কোমরের পেশিতে হাত রেখে কাতরাচ্ছেন এই ওপেনিং ব্যাটার।

চোটের পরেই মাঠের পাশেই খানিকটা শুশ্রুষা দেওয়া হয় ফখরের। কিন্তু প্রাথমিক সেই চিকিৎসার পরেও মাঠে নামার মতো অবস্থায় ছিলেন না। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। পরে যদিও শেষ দিকে মাঠে নামেন, একটা ক্যাচও তালুবন্দি করেন। এরপর ব্যাট করতে নেমেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। ৪১ বল স্থায়ী ইনিংসে ২৪ রান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!