1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালাইকা’ বলে ডাক দিতেই রেগে আগুন অর্জুন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

মালাইকা’ বলে ডাক দিতেই রেগে আগুন অর্জুন

নিজস্ব প্রতিবেদক

অর্জুন কাপূর ও মালাইকা আরোরা জুটির বিচ্ছেদ হয়েছে। কিন্তু দুজনের অতীত যেন বারবার ফিরে আসছে। যেকোনো অনুষ্ঠান থেকে ভক্তদের সামনে হাজির হলেই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

শুধু তাই নয়, অর্জুন কিংবা মালাইকাকে দেখলেই ভক্তরা তাদের প্রাক্তনের নাম ধরে ডাকতে দেখা যাচ্ছে। এবার তেমনই এক ঘটনায় ক্ষেপে গেলেন অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ে নতুন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন। সেখানে তার সঙ্গেই ছিলেন ছবির দুই অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিংহ।

তারকাদের দেখার জন্য মঞ্চের নীচেই জড়ো হয়েছিলেন একদল অনুরাগী। হঠাৎই অর্জুনের উদ্দেশে এক ভক্ত মালাইকার নাম ধরে চিৎকার করেন। পরিস্থিতি সামাল দিতে ভূমি এবং রকুলের মুখে তখন হাসির ঝিলিক।

কিন্তু অর্জুন ওই অনুরাগীকে কোনও পাল্টা উত্তর দেননি। বরং তিনি তার দিকে রক্তচক্ষুতে তাকিয়ে ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!