1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ওসি’ নেজামকে পেটানো সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

‘ওসি’ নেজামকে পেটানো সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রতিনিধি

চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে গত ৬ ডিসেম্বর দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায় সন্তানকে স্কুলে দিতে গিয়ে মারধরের শিকার হন কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিন। এ সময় জনসম্মুখে তাকে লাঞ্ছিত করে ফেসবুক লাইভ করেন স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম। মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত ছিলেন ওসি নেজাম। তাকে কলার ধরে টেনেহিঁচড়ে গলা টিপে ধরতে দেখা যায় শহীদকে। এ সময় সেখানে আরও কয়েকজন যুবককে উপস্থিত ছিলেন।

ভিডিওতে শহীদ বলেন, ‘এই সেই ওসি নেজাম, যে জনতার মেয়র ডা. শাহাদাতকে, আমাদেরকে ১৫ বছর কষ্ট দিয়েছে। আজকে তাকে আমরা ধরেছি। পাঁচলাইশ থানার সামনে আমাদের দলীয় লোকজনকে জড়ো হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

ওই ভিডিওতে ওসি নেজাম বারবার অনুরোধ করতে থাকেন, সবার সামনে তাকে যেন লাঞ্ছিত না করা হয়। পরে পাঁচলাইশ থানা পুলিশ ওসি নেজামকে উদ্ধার করে হেফাজতে নেয়। ওসি নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!