1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধি

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। পরে শিক্ষা ভবনের দিকে তারা চলে যায়। প্রেস ক্লাবের সামনে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী আবির বলেন, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসের আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। পাশাপাশি ৩০০ ফিটে আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য অল্প একটু জায়গা আছে সেটি গোপনে বিক্রির চেষ্টা করছে। এটি জেনে আমরা অস্তিত্ব রক্ষায় রাজপথে এসেছি। আমরা জানতে পেরেছ ৮০০ কোটি টাকা আত্মসাৎ করেছে টাস্ট্রি।

তিনি আরও বলেন, ২২ বছর ধরে আমাদের বলে আসছে স্থায়ী ক্যাম্পাস করে দিবে কিন্তু তা করছে না। বরং শিক্ষার্থীদের থেকে সেমিস্টার ফি ও বেতন বাবদ যে টাকা জমা হচ্ছে তা অবৈধ বোর্ড অব ট্রাস্টি সময়ে সময়ে সরিয়ে নিয়ে গেছে।

আইন বিভাগের শিক্ষার্থী রিয়ান বলেন, গত ২৭ আগস্ট আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলো পহেলা জানুয়ারির মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সরিয়ে নিয়ে যাবে অন্তত একটি ডিপার্টমেন্ট। অথচ এখনও একটি ইটও বসায়নি।

তিনি আরও বলেন, অবৈধ বোর্ড অব ট্রাস্টির ইউজিসির কোনো অনুমোদন নাই শিক্ষা মন্ত্রণালয়ের কো অনুমোদন নাই অথচ জোর করে তারা বসে আছে। আমাদের ভিসি নাই ট্রেজারি নাই ফলে কোনো কাজ হচ্ছে না। আমরা ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছি ২৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত এই দাবি জানিয়েই আসছি। টানা ১৭ দিন ধরে এই দাবি জানাচ্ছি।

অবস্থান কর্মসূচিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!