1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে সাত বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

ভারতে সাত বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

প্রতিনিধি

বৈথ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তামিলনাড়ুর পেরুনদুরাই এলাকায় অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবৈধভাবে অবস্থান এবং কারখানায় কাজ করার অভিযোগে অন্তত সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ। গ্রেপ্তারের সময় ওই বাংলাদেশিরা বৈধ পাসপোর্ট এবং ভিসা দেখাতে পারেননি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের উত্তরাঞ্চলের শ্রমিকরা তাদের পরিবারসহ পেরুন্দুরাইয়ের কারখানায় ওই বাংলাদেশিদের সঙ্গে কাজ করছিলেন।

রোববার রাতে পেরুনদুরাই, ভেপ্পামপালিয়াম, ভালিপুরথানপালায়মসহ তামিলনাড়ুর বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় পুলিশ। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে আকস্মিকভাবে যৌথ অভিযান চালায় তামিলনাড়ু পুলিশ। এসময় পেরুনদুরাইয়ের একটি কারখানা থেকে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের কাছে বৈধ পাসপোর্ট-ভিসা পাওয়া যায়নি। পরে ওই বাংলাদেশিদের পেরুনদুরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে কোনও ধরনের অপরাধের সঙ্গে এই বাংলাদেশিদের সংশ্লিষ্টতা আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!