1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস ক্লাব ও মিডিয়া ক্লাবের মিলনমেলা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস ক্লাব ও মিডিয়া ক্লাবের মিলনমেলা

প্রতিনিধি

নতুন বছরে অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রেস ক্লাব ও মিডিয়া ক্লাবের সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনটিতে বার্ষিক বারবিকিউ উদযাপন করতে ক্লাবের সদস্যরা একত্রিত হন। 

বুধবার (১ জানুয়ারি) সিডনির ল্যাম্বার্ট রিজার্ভ পার্কে ক্লাবে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য ও তাদের পরিবার নিয়ে উচ্ছ্বাস ও উল্লাসে মুখরিত ছিল পুরো দিনটি।

ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এলিজা আজাদ টুম্পা সদ্য ক্যামডেন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করেন  ক্লাবের সভাপতি রহমতউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন সুদূর বাংলাদেশ থেকে আগত এলিজা আজাদের বাবা, মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম এবং তার সহধর্মিণী।

অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন ক্লাবের সহ-সভাপতি কাজী সুলতানা শিমি। তিনি সিডনির বিশিষ্ট ব্যক্তি এবং ক্লাবের সদস্যদের তার লেখা বই উপহার দেন।

ক্লাবের সভাপতি রহমত উল্লাহ বলেন,  প্রতি বছর ১ জানুয়ারি এই দিনটি পরিবারের মিলনমেলা  হিসেবে উদযাপন করা হবে। আপনারা সবাই আগামী বছরের এই দিনে উপস্থিত থাকবেন।

অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রেস ক্লাব হিসেবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব ইতিমধ্যে প্রতিষ্ঠিত। অসংখ্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত এই সংস্থা সম্প্রদায়ের কল্যাণে নিরলসভোবে কাজ করে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!