1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সীমান্তে ফের পাকিস্তান-তালিবানের ব্যাপক সংঘর্ষ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সীমান্তে ফের পাকিস্তান-তালিবানের ব্যাপক সংঘর্ষ

প্রতিনিধি

পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও তালিবানের সেনাদের মধ্যে সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস শুক্রবার (৩ জানুয়ারি) সূত্রের বরাতে জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে। যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত।

পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয়পক্ষ একেঅপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে।

নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও জানা যায়নি।

গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে আফগান তালেবান জানিয়েছে, এ হামলায় নারীশিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ওই সময় আরও তিন বেসামরিক আফগান প্রাণ হারান।

পাকিস্তানের দাবি, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী টিটিপির সদস্যরা আফগান সীমান্তে অবস্থান নিয়ে আছে। যারা প্রায়ই তাদের ওপর হামলা চালায়। দেশটির অভিযোগ, তালেবান টিটিপির সদস্যদের আশ্রয় দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করে আফগান শাসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!