1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাছ সুরক্ষায় নতুন আইন, নিষিদ্ধ হচ্ছে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

গাছ সুরক্ষায় নতুন আইন, নিষিদ্ধ হচ্ছে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া

প্রতিনিধি

গাছ সুরক্ষায় নতুন আইন এবং পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর আবাহনী মাঠের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান রাখা হবে। গাছে পেরেক ঠুকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে।

তিনি আরও বলেন, গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। গাছে পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ধীরে ধীরে গাছ মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।

তিনি থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি, পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

অপর এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা মোবাইল কোর্ট পরিচালনার ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি বায়ুদূষণ রোধে অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অ.দা.) ড. ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের মোট ৩৫ জন নির্বাহী  ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!