1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ মিনারে জড়ো হচ্ছেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শহীদ মিনারে জড়ো হচ্ছেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে শহীদ মিনার জড়ো হচ্ছেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের জন্য শহীদ মিনারে একটি নির্ধারিত স্থানের ব্যবস্থা রাখা হয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন তারা।

ঢাকা মিরপুর-১২ থেকে ‘মার্চ ফর ইউনিটি’ যোগ দিতে এসেছেন শহীদ শাহরিয়ার হাসান আলভীর মা সালমা বেগম ও ছোট বোন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা মিরপুর-১২ থেকে এসেছি। আমার ছেলে শাহরিয়ার হাসান আলভী হত ৪ আগস্ট সন্ধ্যায় মিরপুর-১০ ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে শহীদ হয়েছেন। দেশ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণির ছাত্র ছিল শাহরিয়ার।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে শহীদ মিনারে দলে দলে জড়ো হচ্ছেন বিপ্লবীরা।

এ সময় ছাত্র-জনতা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন

চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতা সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন। ছাত্র-জনতার বিভিন্ন দল শহীদ মিনারের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। শহীদ মিনার সামনেও চেয়ারে বসে অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায়।

ভোরে সিলেট থেকে এসেছেন কিছু শিক্ষার্থী। তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন। তারা বলেন, আমরা চাই না বিপ্লব ব্যর্থ হয়ে যাক। আমরা চাই বিপ্লব যেন আগামীর স্বপ্নের দেশ গড়তে ভূমিকা রাখে। এ সময় তারা ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কি না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। এমন প্রেক্ষাপটে সোমবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!