1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তোমরা বেশি উড়িও না, এভাবে উড়লে মরতে হবে’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘তোমরা বেশি উড়িও না, এভাবে উড়লে মরতে হবে’

প্রতিনিধি

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় চিকিৎসক রেদওয়ান ফেরদৌস তার চেম্বারে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ তুলেছেন ছাত্র নেতারা। এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির কুড়িগ্রাম জেলার মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্ত চিকিৎসক রেদওয়ান ফেরদৌস কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তবে শিক্ষার্থীদের এ অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সংকটসহ নানা সমস্যা নিয়ে আলোচনার জন্য ১০ সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। সেখানে গিয়ে তত্ত্বাবধায়কের কক্ষে কাউকে না পেয়ে বহিঃবিভাগ পর্যবেক্ষণে যায় প্রতিনিধি দলটি। কিন্তু বহিঃবিভাগেও কোনো মেডিকেল অফিসার কিংবা বিশেষজ্ঞ চিকিৎসক পাননি তারা। এ নিয়ে প্রশ্ন তুললে ডা. রেদওয়ান ফেরদৌস প্রতিনিধি দলের তিন সদস্য রাজ্য জ্যোতি, যোবায়েদ হোসেন হান্নান ও আবরার শাহরিয়ারকে হাসপাতালের চিকিৎসকদের ক্লিনিক্যাল ডিসকাশন রুমে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দেন।

হেনস্থার শিকার ছাত্র প্রতিনিধি রাজ্য জ্যোতি বলেন, রোগীদের দীর্ঘ সারি থাকলেও বহিঃবিভাগে চিকিৎসক ছিলেন না। এ নিয়ে প্রশ্ন করলে ডা. রেদওয়ান ফেরদৌস আমাদের রুমে ডেকে নিয়ে হুমকি দিয়ে বলেন- ‘তোমরা বেশি উড়িও না, এভাবে উড়লে মরতে হবে।’ তার এমন আচরণে আমরা হতভম্ব হয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার দৈন্যদশা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমরা কাজ করার চেষ্টা করছি। কিন্তু আমাদের প্রচেষ্টার বিপরীতে ডা. রেদওয়ানের আচরণ জনবিরোধী। এ ধরনের চিকিৎসকের হাসপাতালে থাকা না থাকা একই।

তবে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন ডা. রেদওয়ান ফেরদৌস। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, তারা স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে। এটা ভালো কিন্তু আমার বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!