1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত :চেয়ারম্যান এয়ার ভাইস - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত :চেয়ারম্যান এয়ার ভাইস

প্রতিনিধি

বেসামরিক বিমানে যে কোন অনভিপ্রেত ঘটনা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে মোকাবিলা করতে বাংলাদেশ সক্ষম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করে বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে আরও নিরাপদ ও যাত্রীসেবার মান আরও উন্নত করতে পারবো।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জুর কবীর বলেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) এনেক্স-১৭ এর বিধি অনুযায়ী, হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা, বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি দুই বছর পর এই ধরনের মহড়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে আজকে এ মহড়ার আয়োজন করা হয়েছে। এ মহড়ার মূল লক্ষ্য হচ্ছে অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ঝুঁকি মোকাবিলার জন্য আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করা।

তিনি বলেন, এ ধরনের মহড়া আমাদের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করার পাশাপাশি সিস্টেমকে পুনর্বিবেচনা ও উন্নত করার সুযোগ করে দেয়। এটি শুধু ঘাটতিগুলো নিরূপণ করতেই সাহায্য করে না, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ও নিশ্চিত করে। আমরা আশা করি, যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজকের মহড়া নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এটি আমাদের দক্ষতা এবং প্রস্তুতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীলতার ফলই হচ্ছে সফল মহড়া। এভাবে, যেকোনো অনভিপ্রেত ঘটনায় আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে মোকাবিলা করতে পারি। এই মহড়ার সফলতা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই বছর বাংলাদেশে আইকাও এর অডিট অনুষ্ঠিত হবে। আমাদের এই মহড়ার কার্যক্রম সেই অডিটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা (আইকাও) আমাদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করবে। আমি বিশ্বাস করি, আমাদের এই অভিজ্ঞতা আইকাও এর অডিটে ইতিবাচক ফল আনতে সাহায্য করবে।

এর আগে, বেলা ১১টায় এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজের কার্যক্রম শুরু হয়। মহড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, র‍্যাব, এপিবিএন, ডিএমপি, স্বাস্থ্য অধিদপ্তর, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাহানআরা ক্লিনিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এবং নভোএয়ার সম্মিলিতভাবে অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!