1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি

প্রতিনিধি

পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘উদীয়মান হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি।

বৃহস্পতিবার কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে যুক্তরাষ্টের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে।

এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। তিনি বলেন, সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন।

ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির যে প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে, ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের দু’জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাকিস্তান যে আকারের রকেট ইঞ্জিন বানিয়েছে, তার কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়েছে। তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক মনে করছে পাকিস্তান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র অস্ত্রের বিষয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র অন্য দেশের সামরিক প্রযুক্তি প্রসারের বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। এমন দ্বৈত অবস্থান এবং বৈষম্যমূলক আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য মন্ত্রণালয়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!