1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ১৩ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ১৩

প্রতিনিধি

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে দাঙ্গায় ১৩ জন নিহত হয়েছেন। শনিবার রাজ্যের কুররম জেলায় ঘটেছে এই ঘটনা।

এই নিহতদের মধ্যে ২ জন সুন্নি এবং ১১ জন শিয়া সম্প্রদায়ভুক্ত।

পাকিস্তানে এমনিতে সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও আফগানিস্তানের সীমান্তবর্তী কুররম জেলায় উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম জনগোষ্ঠী রয়েছে। দুই সম্প্রদায়ের মুসলিমদের মধ্যে সংঘাতও নতুন নয়। তবে গত ১০ দিন ধরে দাঙ্গার হার বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। সরকারি হিসেবে অনুযায়ী, ১০ দিনের  দাঙ্গায় খাইবার পাখতুনখোয়ায় মোট নিহত হয়েছেন ১২৩ জন।

গত বৃহস্পতিবার কুররমে পুলিশ প্রহরা পরিবেষ্টিত দুটি গাড়িতে বন্দুক হামলা হয়েছিল। এতে ৪০ জনেরও বেশি নিহত হন। নিহতদের সবাই শিয়া সম্প্রদায়ের।

ওই ঘটনার পর খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ফের দাঙ্গা শুরু হয়। তাতেই এই ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য সরকার।

রাজ্য প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে বলেন, “বর্তমানে দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থার গুরুতর সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত করার জন্য বেশ কয়েকবার স্থানীয় নেতাদের সহযোগিতা চেয়েছে সরকার, কিন্তু তারা আগ্রহী হচ্ছে না।”

“পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই বাড়িঘর থেকে পালাতে চাইছেন, কিন্তু নিরাপত্তাজনিত শঙ্কা থাকায় পারছেন না।”

সরকারি হিসেব অনুযায়ী গত ১০ দিনে নিহতের সংখ্যা ১২৪ জন হলেও প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন ওই কর্মকর্তা।

“কারণ দাঙ্গা নিরসনের জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল, সেগুলোর কোনোটিই এ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি”, এএফপিকে বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!