1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন’

প্রতিনিধি

শুধু রাষ্ট্র ও দেশের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে মাহিদুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন আয়োজক কমিটি।

সেলিমা রহমান বলেন, ৫ আগস্টে স্বৈরশাসকের পতন হলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যে লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, বিএনপি ১৭ বছর ধরে কষ্ট করেছে, সে লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। সাধারণ মানুষকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। এর সমাধান একটাই– একটি পরিপূর্ণ রাজনৈতিক দলের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠিত হলে দেশের প্রতিটা সেক্টরে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ সবসময় চেষ্টা করছে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে। তার জন্যই তারা চাইত আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা সে পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। তারেক রহমান আমাদের সবসময় বলেছেন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, আমরা তাই করেছি। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে ছিলাম। তাছাড়া একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার কথাও তিনি বলেছেন, যাতে করে এমন একটি সরকার তৈরি হবে, যা হবে জনগণের সরকার।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, কেউ হয়ত ভাবতে পারেনি যে শেখ হাসিনার পতন হবে। কিন্তু আল্লাহ চাইলে যখন যা ইচ্ছা তাই করতে পারেন। এখন সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর, তাদের জন্য কাজ করার।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!