1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরীমণির প্রয়াত প্রথম স্বামী কে এই ইসমাইল? - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

পরীমণির প্রয়াত প্রথম স্বামী কে এই ইসমাইল?

প্রতিনিধি

সাত সকালেই দুঃসংবাদ! আলোচিত চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার আর নেই! শুক্রবার রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল।

ইসমাইল ছিলেন পরীমণির প্রথম স্বামী। তাদের দাম্পত্য জীবনের কোনো খবর খবরের পাতায় তেমন আসেনি। আর কেনই বা আসবে? পরীমণি তখনও নায়িকা বনে যান নি। তখন তিনি ছিলেন গ্রামের আর দশজন সাধারণ তরুণীর মতোই। যাকে এখন পরীমণি নামে চিনছেন, আদতে তিনি তখন ছিলেন শামসুন্নাহার স্মৃতি!

শামসুন্নাহার স্মৃতির প্রসঙ্গেই আসা যাক। সময়টা ২০১০ সাল। পারিবারিকভাবে পরিচিতি থাকায় সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমাদ্দারকে বিয়ে করেন এখনকার পরীমণি তথা শামসুন্নাহার স্মৃতি।  যদিও সেই সংসার বেশিদিন টেকেনি। দুই বছরের মাথায় ২০১২ সালের এপ্রিলে ইসমাইলকে তালাক দেন স্মৃতি।

সময়ের ব্যবধানে তখন পরীমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। সামাজিক মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবি ছড়িয়েও পড়েছিল বেশ আগে। ১৪ বছর আগের সেই পরীমণি ও এখনকার পরীমণির মাঝে যেন বিস্তর ফারাক।

সে সময় পরীমণি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ, ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই, যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে।

শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

কিন্তু সঙ্গী পালটে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরীমণি। আলোচিত এই নায়িকার কাগজে-কলমে তার চারটি বিয়ের খবর কারোই অজানা নয়। ইসমাইলকে তালাক দেওয়ার পর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরীমণির। সেই দ্বিতীয় স্বামী নানান আপত্তি, অভিযোগ তোলেন পরীমণির বিরুদ্ধে।

সৌরভ জানান, কলেজে পড়ার সময়ই মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। তার কিছু ছবি পত্রপত্রিকায় ছাপেন ওই ব্যক্তি। এরপর থেকেই গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু হয় তার। শামসুন্নাহার স্মৃতি নিজের নাম বদলে রাখেন ‘পরীবানু’। পরে অবশ্য সেই নাম বদলে রাখেন পরীমণি।

আবার, নায়িকা হওয়ার পর ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরীমনি। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায়, পরীমনি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল। কিন্তু তা টেকেনি।

এরপর গত বছরের মার্চে থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। এই সংসার টেকেনি তিন মাসও। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। রাজের সন্তানের মাও হয়েছেন। কিন্তু সেই সংসারও এখন নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!