1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রেনের ভেতর এঁকেবেঁকে চলছিল সাপ, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ট্রেনের ভেতর এঁকেবেঁকে চলছিল সাপ, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

প্রতিনিধি

ভারতের একটি যাত্রীবাহী ট্রেনের ভেতর সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। সাপটি যাত্রীদের লাগেজের মধ্যে দিয়ে এঁকেবেঁকে চলছিল। তখন তাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।

সংবাদমাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার জানিয়েছে, ভোপাল থেকে জাবালপুরে চলাচল করা জান শতাব্দী এক্সপ্রেসে ঘটেছে এই ঘটনা। রেলের এক কর্মকর্তা বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘটনাটি দুদিন আগের।

সাপ পাওয়ার ঘটনায় যেখানে ট্রেনটি পরিষ্কার করা হয়েছিল সেই স্থানটি স্যানিটাইজ করা হয়েছে। এছাড়া সেখানকার কর্মীদের সতর্কতা অবলম্বন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাটি বিভিন্ন দিক থেকে তদন্ত করছে। কোনো যাত্রী বা দুস্কৃতিকারী কী সাপটি নিয়ে গিয়ে ট্রেনের ভেতর ছেড়ে দিয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।

এরআগে গত ২১ অক্টোবর গোয়া থেকে ঝাড়খণ্ডের মধ্যে চলাচল করা সাপ্তাহিক ‘ভাস্কো দা গামা’ এক্সপ্রেস ট্রেনে একটি জীবন্ত সাপ পাওয়া যায়। ট্রেনটির এসি কোচের লোয়ার বার্থের পর্দায় সাপটি চলাচল করতে দেখেছেন একাধিক যাত্রী। তবে আইআরসিটিসির স্টাফদের সহায়তায় খুবই দ্রুত সময়ের মধ্যে সাপটি ট্রেন থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে এপ্রিলে মাধুরি-গুরুভায়ুর এক্সপ্রেসের এক যাত্রীকে ট্রেনের ভেরতেই সাপ কামড় দিয়েছিল। পরে ইত্তুমানুর স্টেশনে নামার পর চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!