1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুখ ঢেকে রাতের আঁধারে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মুখ ঢেকে রাতের আঁধারে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

প্রতিনিধি

চট্টগ্রামের ওয়াসা এলাকায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ নিয়ে টানা দ্বিতীয় দিন চট্টগ্রামে ছাত্রলীগকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওয়াসা এলাকায় এ মিছিল করে ১০ থেকে ১২ জন যুবক। ওই সময় তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টার পর ওয়াসা এলাকার ব্যাটারী গলি এলাকার সামনে কিছু যুবক জড়ো হয়। এরপর তারা হঠাৎ ‘আমরা কারা- শেখ হাসিনা’, ‘তোমরা কারা- শেখ হাসিনা’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ‘চলছে লড়াই, চলবে লড়াই, শেখ হাসিনা লড়বে’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’— বলে স্লোগান দেয়। এরপর পল্টন রোড এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারও আগে, গত ১৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ২০-৫০ জন তরুণ জামালখান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন। মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন। যাদের সবার মুখ মাস্কে ঢাকা। মিছিলে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেওয়া হয়। এরপর দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন।

ওই ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশ চারজন, চকবাজার একজন এবং পাঁচলাইশ থানা পুলিশ তিনজনকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!