1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তরুণদের দেখানো পথেই দেশকে গড়তে হবে : মঈন খান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

তরুণদের দেখানো পথেই দেশকে গড়তে হবে : মঈন খান

প্রতিনিধি

তরুণ ছাত্র সমাজের দেখানো পথেই নতুন বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, কেবল বন্দুকের জোরে ১৫ বছর সবাইকে দমিয়ে রেখেছিল স্বৈরশাসক হাসিনা। তবে নজিরবিহীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের পতন হয়েছে। এখন এই তরুণ প্রজন্মের দেখানো পথেই নতুন দেশকে গড়ে তুলতে হবে।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেওয়া, আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগ একত্রে কাজ করতে চায়, এমন বক্তব্য হাস্যকর দাবি করে মঈন খান বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ একত্রে কাজ করতে চায়, এমন কথা হাস্যকর। আওয়ামী লীগ কাপুরুষের মতো আত্মসমর্পণ করেছে। মুখোশধারী হয়ে তারা যাতে এদেশে আবার ফিরে আসতে না পারে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কাপুরুষের মতো আত্মসমর্পণ করেছে। এখন বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলনের পরবর্তী ধাপ জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া। এছাড়া তরুণ চিকিৎসকদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির অন্যতম এ নীতিনির্ধারক।

এ সময় ড. মঈন খান জুলাই বিপ্লবে আহত হয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা দেন।

অন্যদের মধ্যে সে সময় উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, চক্ষু বিজ্ঞানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, উপ-পরিচালক ডা. সোহেল, আহতদের চিকিৎসক সমন্বয়ক ডা. জাকিয়া সুলতানা নীলা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!