1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় ইসরায়েলি নৃশংসতায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

গাজায় ইসরায়েলি নৃশংসতায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু

প্রতিনিধি

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা শুরু হওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। বেসামরিক মানুষ নিহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে শুক্রবার (৮ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার কমিশন এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন, যার মধ্যে অনেকগুলো যুদ্ধাপরাধের সমান। খবর আরব নিউজ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে না দেওয়া, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং বারবার সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অভূতপূর্ব হত্যা, মৃত্যু, আহত, মানুষকে অনাহারে রাখা ও রোগ ছড়ানোর ঘটনা ঘটেছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিশ্লেষণে দেখা গেছে, নিহত মানুষের প্রায় ৪৪ শতাংশ শিশু এবং ২৬ শতাংশ নারী। শিশুদের বেশির ভাগেরই বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে।

জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপকভাবে ইসরায়েলের হামলা চালানো এত বেশিসংখ্যক প্রাণহানি হওয়ার পেছনে একটি বড় কারণ।

মানবাধিকার কমিশন বলেছে, গাজা যুদ্ধের প্রথম ছয় মাসে ৩৪ হাজার ৫০০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে ৮ হাজার ১১৯ জনের মৃত্যুর তথ্য যাচাই করতে পেরেছে তারা। এই ৮ হাজার ১১৯ জনের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ হাজার ৫০৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন ১ লাখ ২ হাজার ৬৮৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!