1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কমলার হারে বাইডেনকে দুষছেন পেলোসি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কমলার হারে বাইডেনকে দুষছেন পেলোসি

প্রতিনিধি

মার্কিন নির্বাচনে ডেমোক্রেটদের হারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

তার দাবি, বাইডেন যদি নির্বাচন থেকে আগেই সরে দাঁড়াতেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে কমলা হ্যারসিকে প্রার্থী হিসেবে অনুমোদন দেওয়ায় বাইডেনের সমালোচনা করেন পেলোসি।

পেলোসি বলেন, বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ অসম্ভব হয়ে পড়ে। যদি সবকিছু আরও আগে ঘটত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে দল গুলো প্রার্থী বাছাইয়ে নির্বাচন করে, যা প্রাইমারি হিসেবে পরিচিত। এই প্রক্রিয়ায় নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে।

বাইডেন যেহেতু আবার নির্বাচন করতে চেয়েছিলেন, তাই ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি। তবে নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে হেরে গেলে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী হিসেবে মনোনীত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!