1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আব্বাসকে ট্রাম্পের ফোন, যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আব্বাসকে ট্রাম্পের ফোন, যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি

প্রতিনিধি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, ফোনালাপে গাজায় ‘সামগ্রিক শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প কাজ করার জন্য প্রস্তুত বলে আব্বাসকে জানিয়েছেন তিনি।

ট্রাম্প আব্বাসকে আশ্বস্ত করেছেন, তিনি যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট আব্বাস এবং সংশ্লিষ্ট আঞ্চলিক পক্ষগুলোর সঙ্গে কাজ করার জন্য তিনি প্রস্তুত।

 

জবাবে নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। অভিনন্দনবার্তায় তিনি বলেছেন, গাজা এবং আল আকসা অঞ্চলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারে তিনি হোয়াইট হাউজে ফিরলে গাজায় ইসরাইল-হামাস এবং লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করবেন বলে জোর দাবি করেছিলেন। কিন্তু কীভাবে এ যুদ্ধ বন্ধ করবেন, সে বিষয়ে কোনো কিছু বলেননি। আরব নিউজ

তবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প নিজেকে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবেও দাবি করেন, এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে বাদবাকি ‘কাজ শেষ করবেন’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!