1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনে ভরাডুবির দায়ি বাইডেন:পেলোসি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নির্বাচনে ভরাডুবির দায়ি বাইডেন:পেলোসি

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের জন্য জো বাইডেনকে দায়ী করেছেন, প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি নির্বাচন থেকে আগেই সরে দাঁড়াতেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত।

নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পেলোসি আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরো প্রার্থী থাকতে পারতো।

নিউইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় ৭ নভেম্বর, বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসে তার সাক্ষাতকারটি প্রকাশিত হয়। পেলোসি বলেন, যদি প্রেসিডেন্ট বাইডেন আগে সরে দাঁড়াতেন, তাহলে প্রার্থী বাছাইয়ের জন্য প্রতিযোগিতার সুযোগ থাকতো।

শনিবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে। বাইডেন পুনরায় নির্বাচনের ঘোষণা দেয়ার পর ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি। নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় ডেমোক্রেটিক পার্টি তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করে। সাক্ষাতকারে পেলোসি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে কমলা হ্যারসিকে প্রার্থী হিসেবে অনুমোদন দেয়ায় বাইডেনের সমালোচনা করেন।

সাক্ষাতকারে কমলা হ্যারিসের প্রশংসা করেন পেলোসি বলেন, তিনি মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলা জিততেন বলে মনে করেন পেলোসি। তিনি বলেন, হয়তো কমলা আরো বেশি শক্তিশালী হতেন। জনগণের কাছে যেতে পারতেন।

পেলোসি বলেন, বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে। যদি সবকিছু আরো আগে ঘটত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!