1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

প্রতিনিধি

দখলদার ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (৮ নভেম্বর) ইসরায়েলের মধ্যাঞ্চলে একাধিক মিসাইল ছোড়ে তারা।

গত এক মাস ধরে হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ চলছে।

হিজবুল্লাহ বলেছে, “তেলআবিবের দক্ষিণাঞ্চলের তেল নোফ বিমান ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছোড়া হয়েছে।”

হিজবুল্লাহর এই হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। যদিও এর আগের এক বার্তায় তারা বলেছিল লেবানন থেকে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো পশ্চিম ও আপার গ্যালিলির দিকে এসেছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে জানায় হিজবুল্লাহর ছোড়া রকেটে উত্তরাঞ্চলের আরব শহর কাফির ইয়াসিফে একটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কাফির ইয়াসিফের হামলার ব্যাপারে বলেছে, লেবানন থেকে পাঁচটি রকেট ছোড়া হয়েছিল। এরমধ্যে চারটি রকেট মাঝআকাশে ধ্বংস করা হয়েছে। কিন্তু একটি রকেট আঘাত হানতে সমর্থ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!