1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সতর্ক করে ভগ্নিপতিকে যা বললেন সালমান - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সতর্ক করে ভগ্নিপতিকে যা বললেন সালমান

প্রতিনিধি

বলিউডের ভাইজান সালমান খান। তিনি যেমন অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঠিক তেমন কোথাও কোন ভুল করলে প্রকাশ্যে তা স্বীকার করে নেন। তাই তার মতো হয়ে উঠতে চান বহু অনুরাগী।

এদিকে সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও নাকি বেশ কিছু ক্ষেত্রে সালমানের মতো হতে চান। কিন্তু বিষয়টি মোটেই পছন্দ হয়নি ভাইজানের। তাই আয়ুষকে স্পষ্ট বলে দিয়েছেন, তার মতো হয়ে ওঠার কোনও প্রয়োজন নেই।

আয়ুষের প্রথম ছবি ‘লভরাত্রি’। ছবির প্রচারের সময় আয়ুষকে প্রশ্ন করা হয়েছিল, ‘সালমানের কোন গুণগুলো তিনি নিজের জীবনে অনুসরণ করতে চান?’ আয়ুষের সঙ্গে ছবির প্রচারের সময় সেখানে ছিলেন সালমানও।

তিনিই ভগ্নিপতির হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেন। সালমান বলেছিলেন, ‘আমার গুণগুলো ও যতো এড়িয়ে চলবে, তার জন্য ততো ভালো। আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে।’

শুধু অভিনয় নয়। ব্যক্তিগত জীবনের কারণেও বার বার সংবাদের শিরোনামে এসেছেন সালমান খান। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থেকেছেন তিনি। একাধিক প্রেম হলেও, এখনও বিয়ে করেননি।

যদিও অনুরাগীরা এখনও আশা ছাড়েননি। তারা মনে করেন, ভাইজান ঠিক এক দিন বিয়ে করবেন। এদিকে সালমানের প্রেমিকার তালিকা অনেক হলেও বিয়ে করতে রাজি নয়। তাই সালমান চান না, বোন অর্পিতা খানের স্বামী আয়ুষও তার পথ অনুসরণ করুক।

সেই জন্য সালমান আগেই আয়ুষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার গুণ অনুসরণ করার কোনও দরকার নেই। তবে আয়ুষ জানিয়েছেন, তিনি সালমানকেই গুরু মেনেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!