1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সমৃদ্ধ আমেরিকা না গড়া পর্যন্ত বিশ্রাম নেব না : ট্রাম্প - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সমৃদ্ধ আমেরিকা না গড়া পর্যন্ত বিশ্রাম নেব না : ট্রাম্প

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টরাল কলেজ ভোট তিনি পাননি।

নিজের এই ভাষণে সমৃদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার করেছেন তিনি। এমনকি সমৃদ্ধ আমেরিকা না গড়া পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন বলেও দাবি করেছেন ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা দিয়ে তার সমর্থকদের বলেন, তিনি “শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত বিশ্রাম নেবেন না।”

ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে সমর্থকদের সামনে দেওয়া ওই ভাষণে তিনি আরও বলেন, “প্রতিটি দিন আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করব।”

ট্রাম্প যখন গভীর রাতে এই ভাষণ দিতে মঞ্চে উঠেন, তখন দেশের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো তাকে গুরুত্বপূর্ণ জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বিজয়ী ঘোষণা করে দিয়েছে।

এর ফলে, ট্রাম্পের মোট ইলেক্টরাল ভোট গিয়ে দাঁড়ায় ২৬৭টিতে। অর্থাৎ চূড়ান্ত বিজয়ের জন্য তার আর মাত্র ৩টি ভোট প্রয়োজন।

আর তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সর্বশেষ ঘোষণায় মিনেসোটা অঙ্গরাজ্যে জয়লাভ করে ২২৪টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

আর বাকি ছয়টি অঙ্গরাজ্যের মধ্যে মাত্র একটিতে এগিয়ে রয়েছেন কমালা হ্যারিস। আর তাই বিজয়ের জন্য প্রয়োজনীয় ইলেক্টরাল ভোট পাওয়া তার জন্য প্রায় অসম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!