1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ফখরুলের থাপ্পড় - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ফখরুলের থাপ্পড়

প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়া ডা. শাহাদাত হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মেজাজ হারিয়ে দলীয় এক কর্মীকে থাপ্পড় দিয়ে বসেন তিনি।

রোববার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, রোববার বেলা ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানতে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী। এই সময় মাজারের প্রবেশমুখে নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করলে কয়েকজন গিয়ে মির্জা ফখরুলের গায়ের ওপর পড়েন। এ সময় তিনি নেতাকর্মীদের শৃঙ্খলভাবে থাকার পরামর্শ দেন। কিন্তু এরপরও এক কর্মী তার গায়ের ওপর পড়ে যান। তখন মেজাজ হারিয়ে ওই কর্মীকে থাপ্পড় দেন বিএনপির এই নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, সেই সময় গরমে কিছুটা অসুস্থতা বোধ করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীরা হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকবার তার গায়ের ওপর গিয়ে পড়েন। বারবার তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে অনুরোধ করেন। কিন্তু এরপর এক কর্মী খুব জোরে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। যার কারণে কিছুটা মেজাজ হারিয়ে থাপ্পড় দিয়ে বসেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো সমস্যা হয়নি। ওই কর্মীও তার ভুল বুঝতে পারে। সেখানে ঘটনা শেষ হয়ে যায়।

এ প্রসঙ্গে জানতে মির্জা ফখরুলকে একাধিকবার ফোন দেওয়া হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!