1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আত্মা আছে’ এমন কিছুর ছবি প্রদর্শন কেন নিষিদ্ধ হচ্ছে আফগানিস্তানে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘আত্মা আছে’ এমন কিছুর ছবি প্রদর্শন কেন নিষিদ্ধ হচ্ছে আফগানিস্তানে

প্রতিনিধি

আফগানিস্তানের নতুন শাসক তালেবান দেশটির অন্তত দশটি প্রদেশে ‘আত্মা আছে’ এমন কিছুর ছবি প্রদর্শন নিষিদ্ধ করেছে। যার অর্থ মানুষ ও প্রাণীর ছবি প্রদর্শনে বাধা আরোপ করেছে তারা।

এরমধ্যে কান্দাহার, তাকহার এবং ময়দান ওয়ার্দাকে রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যমে ছবি প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তালেবান কেন এমন সিদ্ধান্ত নিলো?

তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন, ছবি প্রচার ও প্রদর্শনের নিষেধাজ্ঞার নির্দেশনাটি ধীরে ধীরে আরোপ করা হবে। কারণ ‘আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো জোরজবরদস্তি নেই।’ এরমধ্যে শুধুমাত্র কান্দাহারে এটি বাধ্যবাধকতা করা হয়েছে। যেখানে আগে থেকেই তালেবানের সদস্যদের জীবন্ত কোনো কিছুর ছবি তোলা ও প্রকাশের ক্ষেত্রে কড়াকড়ি দেওয়া হয়েছিল।

তালেবান সরকারের এই কর্মকর্তা দাবি করেছেন, আত্মা আছে এমন কিছুর ছবি তোলা এবং প্রদর্শন শরিয়া বিরোধী। বিষয়টি তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। আর এ কারণে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, “এই নিষেধাজ্ঞাটি সাধারণ মানুষের জন্য এখন শুধুমাত্র একটি উপদেশ। এই বিষয়গুলো যে সত্যিকার অর্থে শরিয়া বিরোধী সেটি মানুষকে বোঝানোর কাজে আমরা আপাতত মনযোগ দেব।”

এদিকে ছবি প্রদর্শনের নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের সাংবাদিকরা দুশ্চিন্তায় পড়েছেন। যদিও বলা হয়েছে তাদের ওপর আপাতত এমন কোনো নির্দেশনা নেই। কিন্তু পরবর্তীতে আসতে পারে বলে আশঙ্কা তাদের।

সৌদি আরব, ইরানসহ অন্যান্য ইসলামিক দেশগুলোতে ছবি প্রদর্শন নিয়ে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ফলে আফগানিস্তানে তালেবানের দেওয়া এই নির্দেশনাকে অনেকে ‘অদ্ভুদ’ হিসেবেও অভিহিত করছেন।

সূত্র: খামা প্রেস, দ্য উইক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!