1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

কুমিল্লায় বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে

প্রতিনিধি

সাম্প্রতিক বন্যা ও বৃষ্টির কারনে জেলায় কৃষিখাত বেশ ক্ষতিগ্রস্থ হয়েছিলো। বন্যা ও বৃষ্টির সমস্যা কাটিয়ে বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার কুমিল্লার নিমসার বাজার। স্থানীয়সহ সারাদেশ থেকে আসা সবজির পাইকারী বেচাকেনা হয় এই বাজারে। কুমিল্লা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা এই বাজার থেকে পাইকারী কিনে থাকেন। সাম্প্রতিক বন্যা ও বৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠার পাশাপাশি বর্তমানে সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম আরও কমবে বলে মনে করেন এখানকার ব্যবসায়ীরা।

নিমসার বাজারের ঢাকা বানিজ্যালয়ের ইকরাম মুন্সী, ময়নামতি বানিজ্যালয়ের মালিক আবাদ মিয়া, নিউ আনন্দ বানিজ্যালয়ের খলিলুর রহমান, ভাই ভাই বানিজ্যালয়ের বিল্লালসহ বিভিন্ন আড়তের মালিকদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা-সহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যা ও অতিরিক্ত বৃষ্টিতে অনেক এলাকায় সবজিক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। তবে গত কয়েকদিনে সরবরাহ বাড়তে থাকায়, শিগগিরই দাম আরও বলে জানান এ ব্যবসায়ীরা।

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, নিমসার পাইকারি বাজারের আকার ভেদে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৭০ টাকা দরে, প্রতিকেজি করলা ৪০ থেকে ৫০ টাকা, কলা প্রতিহালি ১৫ থেকে ২০ টাকা, ফুলকপি ৫০ থেকে ১০০ টাকা কেজি, প্রতিকেজি কচুরমুখি ৪০ টাকা, প্রতিকেজি পটল ৪৫ টাকা, টমেটো ১৪০ টাকা কেজি, প্রতিকেজি পেঁপে ১৮ থেকে ২৫ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, কইডা ৪০ থেকে ৫০ টাকা, লতি ৫০ থেকে ৬০ টাকা, প্রতিকেজি শিম ১৫০ থেকে ২০০ টাকা, লাউ শাক আঁটি ২৫ থেকে ৩০ টাকা, লালশাক ২০ টাকা আঁটি, পুঁইশাক ৩৫টাকা, গাঁজর ১৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৪৫ থেকে ৫০টাকা, চাল কুমড়া ৪০ টাকা, ধনিয়াপাতা ৫০ টাকা থেকে ৭০ টাকা, প্রতিকেজি কাঁচামরিচ ৩৫০টাকা। এসব সবজি পাল্লা,ক্যারেট সহ বিভিন্ন মাপে বিক্রি হয়।

কুমিল্লা শহরের বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি ধনিয়া পাতা ২০০ টাকা, কাঁচা মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকায়, প্রতিকেজি পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি, কইডা ৮০ টাকা কেজি, লাউ ৭০ থেকে ১০০টাকা, ফুলকপি ১৪০ থেকে ১৬০ টাকা, কাঁচকলা প্রতিহালি ৫০-৬০ টাকা, বেগুন ১২০ টাকা, সিম ২০০ টাকা, করলা ৮০ টাকা, লাউ শাক আটি ৬০ টাকা, কচুরমুখি ৮০ টাকা, লতি ৮০ টাকা, পুই শাক ৬০টাকা, লালশাক আঁটি ৫০ টাকা, গাঁজর ২০০ টাকা, চাল কুমড়া ৭০টাকা, গাঁজর ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, আজ শনিবার শহরের রাজগঞ্জ বাজারে বেশি দামে কাঁচা মরিচ বিক্রিসহ বিভিন্ন অনিয়মে চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, এর আগে নিমসার পাইকারি বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিক্রয়ের ভাউচার না দেখানোয় তিনটি সবজি আড়তকে মোট ১০ হাজার টাকা এবং পদুয়ার বাজারে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!