1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে বাজবে ট্রেনের হুইসেল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে বাজবে ট্রেনের হুইসেল

প্রতিনিধি

দীর্ঘ ৫ বছর পর পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রুটে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। বিষয়টিতে খুশি এ অঞ্চলের মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ অক্টোবর থেকে চালু হবে ট্রেনটি।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনাকালীন সময়ে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় রমনা লোকাল ট্রেনটিও বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বাস মালিকদের অনুরোধে লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটের কারণ দেখিয়ে এই পথে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়।

তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হয়। কিন্তু ট্রেনটি সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সঙ্গে সংযোগ না পাওয়া ইত্যাদি কারণে ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর রমনা লোকাল ট্রেনটি চালু হওয়ার খবরে এ জেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে।

রমনা স্টেশন এলাকার বাসিন্দা মমিনুর ইসলাম বলেন, দীর্ঘ সাড়ে ৪-৫ বছর পর এই স্টেশনে আবার লোকাল ট্রেনের হুইসেল বাজবে জেনে আমরা অত্যন্ত খুশি।

কলেজ শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, চিলমারী থেকে কুড়িগ্রাম শহরে প্রতিদিন কলেজ যেতে-আসতে আমাকে ১৬০ টাকা গুনতে হয়। লোকাল ট্রেনটি চালু হলে আমাদের মতো শিক্ষার্থীদের সব থেকে উপকার হবে।

শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন, আগে রমনা রেলপথে চারটি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের উপকার হবে। পর্যায়ক্রমে বাকি তিনটি ট্রেনও চালু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পাবর্তীপুর স্টেশন থেকে ভোর ৫টা ৩০ মিনিটে ছেড়ে কুড়িগ্রামের চিলমারীর রমনা স্টেশনে পৌঁছবে সকাল ১০টায়। অন্যদিকে, চিলমারীর রমনা স্টেশন থেকে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে পার্বতীপুরে পৌঁছবে বিকাল ৩টা ২০ মিনিটে।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ অক্টোবর থেকে পার্বতীপুর-রমনা রেলপথে রমনা লোকাল ট্রেনটি চালু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!