1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’, দুপুর থেকে নেই সংযোগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’, দুপুর থেকে নেই সংযোগ

প্রতিনিধি

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদ ও বি‌ভিন্ন দাবিতে বিদ্যুৎ বন্ধ রেখে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) বেলা ৩টা থেকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জেলার ভুঞাপুর, গোপালপুর, ঘাটাইল, কালিহাতী, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুৎ বন্ধ আছে। এতে সংযোগ না থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা।

এদিকে ময়মন‌সিংহ পল্লী বিদ্যুৎ স‌মি‌তির অধীন এলাকাগুলোতে সংযোগ না থাকলেও টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ স‌মি‌তির অধীনের অন্য উপজেলায় পল্লী বিদ্যুৎ চালু আছে।

জেলার পল্লী বিদ্যুৎ স‌মি‌তির কর্মকর্তারা জানান, বিগত ৯ মাস ধরে পল্লী বিদ্যুতের বি‌ভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আন্দোলন হচ্ছে। সব জায়গায় বৈষম্য তৈ‌রি করা হয়েছে। পল্লী বিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আজ‌ বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য নিরসনে আন্দোলন করা হচ্ছে। সারা দেশে ৬০‌টি ইউনিটে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ স‌মি‌তির কর্মকর্তা-কর্মচারীরা ব্ল্যাকআউট কর্মসূচি ঘোষণা করেছেন। এতে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ স‌মি‌তির অধীন এলেঙ্গা জোনাল অ‌ফিসের লাইনম্যান আব্দুল হা‌মিদ জানান, সারা দেশেই ব্ল্যাকআউট কর্মসূচি চলছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে কালো আইনগু‌লো আছে, সেগু‌লো বা‌তিল, বৈষম্য দুরীকরণসহ কর্মকর্তাদের চাক‌রি বহাল ও মু‌ক্তি না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের সহকারী জুনিয়র প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, বেলা ৩টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। ময়মন‌সিংহ পল্লী বিদ্যুৎ স‌মি‌তির অধীনে সব জোনাল অফিসে ব্ল্যাকআউট কর্মসূচি চলছে। এতে জেলার ছয় উপজেলার গ্রাহকরা বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!