1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিনিধি

বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড্রিয়াস মটফেল্ট ক্র্যাভিক।

বুধবার (১৬ অক্টোবর) অসলোয় অনুষ্ঠিত এ বৈঠকে নরওয়ের পক্ষে আরও ছিলেন সাউথ এশিয়া সেকশনের ডাইরেক্টর সিগবিয়ন টেনফোর্ড ও সিনিয়র অ্যাডভাইজর আন্নে লিলিরেন।

বৈঠকে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

ক্র্যাভিক এসময় বলেন, নরওয়ে চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক।

অন্যদিকে বিএনপি প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন, স্বৈরাচারমুক্ত পরিবেশে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুঁইয়া ও যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন ও নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!