1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দাবি মেনে নিল কর্তৃপক্ষ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দাবি মেনে নিল কর্তৃপক্ষ

প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বিক্ষোভের মুখে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে শত শত শ্রমিক অবস্থান নিয়ে ২১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেন। বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভকারী শ্রমিকদের দাবির ব্যাপারে আলোচনার আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনেন পুলিশ সদস্যরা। দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকেরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টা দিকে ২১ দফা দাবির মধ্যে ২০ দফা মেনে নেয় কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বিভিন্ন কারণে কয়েক মাস আগে থেকে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর মধ্যে ১০ অক্টোবর সরকারি ঘোষণা উপেক্ষা করে কারখানা খোলা রাখা হয়। ওই দিন একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাকে ছুটি না দিয়ে উল্টো খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ শ্রমিকদের। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তাকে হাসপাতালে না নিয়ে মেঝেতে ফেলে রাখা হয়। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় মারা যান সেই শ্রমিক। এ ঘটনায় ক্ষুব্ধ হন শ্রমিকরা। এরপর থেকে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। সেই প্রেক্ষিতে আজ সকাল ৮টার দিকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বিক্ষোভ করেন কয়েকশ পুরুষ ও নারী শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কহিনুর আক্তার বলেন, সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে বসি। শ্রমিকদের অধিকাংশ দাবি-দাওয়া কিছুটা এদিক-সেদিক করে মেনে নিয়েছে কর্তৃপক্ষ। সব শ্রমিকের বেতন এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হয়েছে। এরপরও কর্মরত শ্রমিকদের অন্য কোনো অভিযোগ, দাবি-দাওয়া থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!