1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আমাদের ভালোবাসার সঙ্গে প্রতারণা করেছেন সাকিব ও মাশরাফি’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

‘আমাদের ভালোবাসার সঙ্গে প্রতারণা করেছেন সাকিব ও মাশরাফি’

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় সাকিব আল হাসানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে একদল ক্রিকেট প্রেমি। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমি জনতা নামে একটি ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সাকিব আল হাসান স্বৈরাচার শেখ হাসিনার মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন। তিনি বিনাভোটে সংসদ সদস্য হয়েছেন। সবশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ছাত্রদের বিপক্ষে ভূমিকা পালন করেছেন। তার দল আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করেছে। তার হাত শহীদদের রক্তে লাল। শহীদের এক ফোঁটা রক্ত এ রকম লাখো সাকিবের চেয়ে দামি।

তারা আরও বলেন, সাকিব ও মাশরাফিকে আমরা অকুণ্ঠ সমর্থন দিয়েছি। তাদের খেলা দেখে হাততালি দিয়েছি। তারা আমাদের ভালোবাসার সঙ্গে প্রতারণা করেছেন। এমপি হওয়ার লোভে দুজনেই আওয়ামী লীগ করেছেন। দেশে আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ চালালেও নীরবে তারা এসব কর্মকাণ্ড সমর্থন দিয়ে গেছেন।

বক্তারা বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবার সাকিবকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা তাদের স্পষ্ট বলতে চাই, সাকিব মাঠে নামলে আমরা জুতা ছুড়ে মারব। আমরা তাকে মাঠে দেখতে চাই না। তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরপর আদালতের বিচারক যে সিদ্ধান্ত দেবেন, সেটি আমরা মেনে নেব।

এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেন, ‘একটি কবর বেশি খুঁড়ো, আমার এবং স্বৈরাচারের’, ‘ফ্যাসিস্টদের দিন শেষ, জনগণের বাংলাদেশ’, ‘আমার সোনার বাংলায় ফ্যাসিস্টদের ঠাঁই নেই’ ‘যারা খুনিদের পক্ষে কথা বলে তারাও খুনি’ এবং ‘গণতন্ত্রের নামে খুনিদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।’

ডিসেম্বরের শেষ সপ্তাহে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। তার আগে সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। এর আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস। বিপিএলের এবারের আসরে সাতটি দল অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!