1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বকেয়া বেতনের দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিনিধি

পূজার ছুটি শেষে গার্মেন্টস খুলতেই বিক্ষোভ নেমেছেছে ঢাকার মিরপুরের শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে কয়েক হাজার শ্রমিক মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফারজিনা নাসরিন বলেন, মূলত ইউনিফর্ম টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা মিলি সুপার গেট এলাকার মূল সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। পরে সেখানে যুক্ত হয় আরও কয়েকটি গার্মেন্টস। আমরা খোঁজ নিয়ে জানতে পারি মূলত সমস্যা ইউনিফর্ম গার্মেন্টসের। মালিকপক্ষ আগামীকালই বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে চেয়েছেন। সেটা জানানো হলেও শ্রমিকরা মানছিল না।

তবে পুলিশের পক্ষ জনভোগান্তি বিবেচনায় অনুরোধ করা হলে রাস্তা থেকে সরে দাঁড়ায় শ্রমিকরা। তবে তারা সড়কের এক পাশে অবস্থান করছেন। এখন যান চলাচল স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!