1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি লাইটারেজ জাহাজের আগুন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি লাইটারেজ জাহাজের আগুন

প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে এলপিজিবাহী লাইটারেজ জাহাজ সুফিয়ায় লাগা আগুন ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

এর আগে গতকাল শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে কুতুবদিয়ার উপকূলের পশ্চিমে কৈয়ারবিল এলাকায় ওই জাহাজটিতে আগুন লাগে। এ সময় জাহাজে থাকা ৩১ জন নাবিক পানিতে লাফিয়ে নেমে যান। পরে তাদের উদ্ধার করা হয় এবং সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, কুতুবদিয়া এলপিজিবাহী জাহাজে লাগা আগুন এখনও নিযন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আরেক কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বলেন, নৌ বাহিনীর বেশ কয়েকটি জাহাজ উদ্ধারে যোগ দিয়েছে। আগুন নিয়ন্ত্রণ ও ক্রুদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ডের ২টি ও নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজ। তবে সকাল ১০টা পর্যন্ত আগুনের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাহাজটির ভেতরে এখনও আগুন জ্বলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!