1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

১২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধি

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ০৮ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫.৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ি হঠাৎপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করিতেছে। পরবর্তীতে একই তারিখ বিকাল আনুমানিক ১৬.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন লোক একটি চটের বস্তাসহ কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। অতঃপর কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক আসামীর কাছে রক্ষিত চটের বস্তা তল্লাশি করে চটের বস্তার ভিতর হতে বাদামী কসটেপে মোড়ানো আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ১২ (বার) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মাহবুব আলম (৩৪), পিতা-মো. মিজানুর রহমান, সাং-বাগবাড়ী, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!