1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় অবৈধভাবে খাস জমি দখল করে বাড়িঘর নির্মাণের অভিযোগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মান্দায় অবৈধভাবে খাস জমি দখল করে বাড়িঘর নির্মাণের অভিযোগ

প্রতিনিধি

নওগাঁর মান্দায় অবৈধভাবে খাস জমি দখল করে বাড়িঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের দাওয়াইল গ্রামে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে মৃত নছির উদ্দিনের ছেলে লুৎফর রহমান নামে এক ব্যাক্তি গত ৮ সেপ্টেম্বর মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের দাওয়াইল গ্রামের মৃত ইয়ার প্রামানিকের ছেলে আফাজ উদ্দিন প্রামানিক ও মৃত আকবর আলী শাহ্ এর ছেলে আফজাল হোসেন দাওয়াইল মৌজার ১ নং খাস খতিয়ানের ৯৬ নং দাগের মোট ১৫ শতক জমির মধ্যে প্রায় ৮ শতক জমি অবৈধভাবে দখল করে সম্প্রতি ইটদিয়ে পাকা বাড়িঘর নির্মাণ কার্যক্রম শুরু করেন। এরপর গ্রামবাসী স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করেন।

স্থানীয়দের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পরানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ কামাল ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নির্দেশনা উপেক্ষা করে শুক্রবার,শনিবার সরকারি ছুটির দিনে রাতের বেলায় তারা দু’জনে বাড়িঘর নির্মাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এছাড়াও ওই খাস জমিতে বিভিন্ন প্রজাতির বেশকিছু গাছপালা রয়েছে। এর মধ্য থেকে একটি তালগাছসহ ১৩ টি গাছ কর্তন করে তারা । যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

স্থানীয়দের দাবি যে, অত্র এলাকায় বহুত ভূমিহীন লোকজন রয়েছে। যাদের বসতবাড়ি করে থাকার মত কোন পরিস্থিতি নেই। অথচ, বিগত সরকারের সময় স্থানীয় প্রশাসন ও দলীয় প্রভাবশালী লোকজনকে ম্যানেজ করে তারা জামাই-শশুর দু’জনে ওই খাস জমিতে ঘর নির্মাণ করেন। এছাড়াও পার্শ্ববর্তী অসহায় ৪-৫ টি গরিব পরিবারের লোকজনের চলাচলের জন্য ব্যবহৃত এজমালি সম্পত্তি ও দখল করে নেয় তারা।

এতে করে ওই অসহায় ৪-৫ টি গরিব পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। আর সেকারণে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আফাজ উদ্দিন প্রামানিক বলেন, জমিটি খাস, এটি সঠিক। কিন্ত আমরা একজন গরিব মানুষ। আমাদের থাকার তেমন কোন জায়গা-জমি না থাকায় ১৯৮৩ সালে পত্তন নেওয়ার পর থেকে অদ্যবধি খাস জমিতেই বসবাস করে আসছি। জমির যাবতীয় কাগজপত্র এসিল্যান্ড অফিসে জমা দেওয়া আছে বলেও জানান তিনি।

এব্যাপারে জানার জন্য মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনাকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি তার মোবাইল ফোনটি রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!