1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্থায়ী নিয়োগের দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের কর্মবিরতি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

স্থায়ী নিয়োগের দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের কর্মবিরতি

প্রতিনিধি

বয়সসমীমা শিথিল করে শূন্যপদের বিপরীতে চাকরি স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কর্মরত পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারীদের (গ্যাটিস) কর্মবিরতি অব্যাহত রয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কর্মবিরতির ষষ্ঠ দিনে ফরিদপুরের আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে দক্ষিণাঞ্চলের আরও ১৫টি জেলার শ্রমিকরা সংহতি প্রকাশ করেন।

দাবি আদায়ে এদিন দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ফরিদপুর জোনের কার্যালয়ে কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালীসহ জোনের ১৫টি জেলার কয়েকশ শ্রমিক কর্মবিরতি কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে বিক্ষোভকারীরা সমাবেশ করে ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় ও ফরিদপুর সার্কেলের সভাপতি মো. দেলোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন, ফরিদপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মোল্লা ছাড়াও বিভিন্ন সার্কেলে কর্মরতদের পক্ষে শুকুর আলী শরীফ, মো. শফিকুল ইসলাম, ইমামুল ইসলাম রকি, মো. মশিউর রহমান, টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ রানা, হারুন অর রশীদ, মনিরুল আসলাম ও তারেক রহমান বক্তব্য রাখেন।

বক্তারা জানান, ১৬ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে যেখানে চার হাজার শ্রমিকের প্রয়োজন, সেখানে মাত্র ৪৮৫ জন শ্রমিক দিন রাত কাজ করে গ্রাহক সেবা নিশ্চিত করছেন। তারপরও শ্রমের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। আন্দোলনকারীরা বিদ্যুৎ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ দানের মাধ্যমে সমস্যা ও বৈষম্য দূরীকরণের দাবি জানান।

এ ব্যাপারে বক্তব্য জানার চেষ্টা করা হলে দ্বায়িত্বশীল কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!