1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত নেতারা ফাঁসির মঞ্চে যায়, পালায় না : অ্যাডভোকেট আকন্দ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জামায়াত নেতারা ফাঁসির মঞ্চে যায়, পালায় না : অ্যাডভোকেট আকন্দ

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জামায়াত নেতারা ফাঁসির মঞ্চে যায়, দেশ থেকে পালায় না। প্রতিহিংসার রাজনীতি দূর করতে হবে। এই রাজনীতি আর বাংলাদেশে থাকবে না। হিংসা বিদ্বেষ দূর করার জন্য কাজ করে যেতে হবে। এখন থেকে এলাকায় এলাকায় গণযোগাযোগ শুরু করতে হবে। আমরা কাজ করব দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা সব কিছু করব আল্লাহর জন্য।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে পৌর দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জামায়াতের সংগঠকদের উদ্দেশ্যে বলেন, ইসলাম সম্পর্কে জ্ঞানের কোনো ঘাটতি থাকা যাবে না। কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য নিয়মিত অধ্যয়ন করতে হবে। তওহিদ, রেসালাত ও আখিরাতের ধারণা লাভ করতে হবে। সব ধরনের কু-ধারণা বর্জন করতে হবে। হিংসা ও বিদ্বেষ দূর করতে হবে। যেখানেই মানুষ আছে সেখানে কাজ করতে হবে। মানুষের কাছে নিজেদের দাওয়াত পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তিনি খলিফা হিসেবে মানুষকে পাঠিয়েছেন। এখন আপনি আল্লাহর বিধান প্রতিষ্ঠা বাদ দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করতে লাগলেন। এটা হবে না। সমাজে যত রাজনৈতিক দল আছে তারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে। সুতরাং কোনো মুমিন আল্লাহর প্রতিনিধিত্বের বাইরে থাকতে পারে না। যে ব্যক্তি ইসলামকে লালন করে সেই হবে আমাদের প্রতিনিধি সেটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।

প্রধান অতিথি বলেন, কোনো সময় নিজের অবস্থান পরিবর্তন করা যাবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নির্বাচন করলাম ফেল করলাম এটা কোনো বিষয় নয়। আপনি লড়াই করেছেন সত্যের পথে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

কর্মশালায় জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর উদ্বোধনী বক্তব্যে পবিত্র কুরআন থেকে দারস দেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা দক্ষিণের আমির মাওলানা আমিনুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও সিলেট বিভাগীয় আঞ্চলিক টিম সদস্য মো. আব্দুল মান্নান, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আজিজ আহমদ কিবরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!