1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৭৭ বোতল ফেনসিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

২৭৭ বোতল ফেনসিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি

মোটরসাইকেলে করে মাদক বহন কালে আনুমানিক আট লক্ষাধিক টাকা মূল্য মানের ২৭৭ বোতল ফেনসিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ।

গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাদকদ্রব্যের চালান নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে রাজধানী ঢাকা’র উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গতকাল ২৪/০৯/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১১:২০ ঘটিকায় ০২টি মোটরসাইকেল উল্লেখিত র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুইটি থামিয়ে মোটরসাইকেলে থাকা ০৪জন আরোহিকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে একপর্যায় তারা তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে। অতঃপর উক্ত চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুটি তল্লাশি করে এবং মোটরসাইকেলের পাশে ঝুলানো আরোহিদের দেখানো ও বের করে দেওয়া ০২টি ব্যাগের ভিতর হতে আনুমানিক ৮,৩১,০০০/- (আট লক্ষ একত্রিশ হাজার) টাকা মূল্যমানের ২৭৭ (দুইশত সাতাত্তর) বোতল ফেনসিডিলসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জালাল উদ্দিন @ জালাল (২৬), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-জয়রামপুর থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ জীবন ইসলাম সাজ্জাদ (৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, মাতা- সাজেদা বেগম, সাং-পূর্ব বুরদিয়া ০৫ নং ওয়ার্ড, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ মিন্টু মোল্লা (৩৫), পিতা-মৃত আশরাফ মোল্লা, সাং-শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর ও ৪। মোঃ আনিসুজ্জামান তুহিন (৩৬), পিতা-মৃত শাহাজাহান বিশ^াস, সাং-বান্তপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!