1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে’

প্রতিনিধি

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, হাসিনার ব্যাপারে চুপ থাকার সুযোগ নেই। ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অবিলম্বে তাকে ফেরত চাইতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনার বিচার হতে হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগে অভিযোগ গঠনে বিলম্ব করা অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতা। পতিত স্বৈরাচার হাসিনা এবং তার রেখে যাওয়া দস্যু এবং খুনি বাহিনী প্রতিশোধের স্পৃহায় মত্ত হয়ে আছে। রাষ্ট্রীয় উদ্যোগে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত গণহত্যার অভিযোগ না আনা বর্তমান সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত।

ট্রাইব্যুনালের আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংশোধিত আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসাবে গণহত্যা এবং গুমের দায়ে আওয়ামী লীগ এবং দলটিকে গণহত্যার জন্য ক্ষমতায়নের জন্য ১৪ দল এবং জাতীয় পার্টিরও বিচার হতে হবে।

তিনি আরও বলেন, পাঠ্যক্রম সংশোধন কমিটিতে এ সংক্রান্ত বিশেষজ্ঞ এবং বিজ্ঞ আলেমদের অন্তর্ভুক্ত করে বিতর্ক এড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!