1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টয়লেটের কুয়ায় মিলল বৃদ্ধের মরদেহ, ছেলে আটক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

টয়লেটের কুয়ায় মিলল বৃদ্ধের মরদেহ, ছেলে আটক

প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে টাকা না দেওয়া‌য় ক্ষো‌ভে বৃদ্ধ বাবাকে হত্যার পর মরদেহ গুম করতে বা‌ড়ির টয়লেটের কুয়ায় ফে‌লে‌ ছে‌লে। ঘটনার পর ওই কুয়া থে‌কে বৃ‌দ্ধের মরদেহ উদ্ধার ক‌রেছে পু‌লিশ। প‌রে স্থানীয়রা ঘাতক ছে‌লে‌কে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকা‌লে উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রাম থে‌কে শামছুল মিয়ার (৭৫) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামসুল পেশায় দলিল লেখক ছিলেন। এর আগে গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। একইসঙ্গে তার একমাত্র ছেলে সাত্তার মিয়াও (৪০) বাড়ি থেকে উধাও হয়ে যান। পরে স্থানীয়রা সাত্তারকে ফোনে বাড়িতে ডেকে এনে আটক করার পর তার দেওয়া স্বীকারোক্তিতে মর‌দেহের সন্ধান পাওয়া যায়।

নিহতের ভাতিজা লেবু মিয়া জানান, শামসুল চাচা বৃদ্ধ মানুষ। তিনি দলিল লেখক ছিলেন। শনিবার থেকে তা‌কে পাওয়া যাচ্ছিল না। সাত্তারও উধাও ছিল। অনেক খোঁজাখুঁজির পর চাচাকে না পেয়ে সোমবার দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাতে সাত্তারের ফোন খোলা পেয়ে আমরা সাত্তারকে বাড়িতে আসতে বলি। রাতে বাড়ি এলে স্থানীয়রা সাত্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া স্বীকারোক্তিতে বা‌ড়ির টয়লেটের কুয়ার ভেতরে উল্টো করে রাখা চাচার মর‌দেহ পাওয়া যায়।

অভিযুক্ত সাত্তার মিয়া বলেন, আব্বা টাকাপয়সা না দেওয়ায় ঠিকমতো সংসার চালাতে পারছিলাম না। শনিবার রাত ২টার দিকে আমার ক্ষুধা লাগলে আমি আব্বার ঘরে যাই। আব্বা আমাকে জিজ্ঞেস করে ঘরে কেন গি‌য়ে‌ছিলাম? কথা প্রসঙ্গে তর্কাতর্কি হলে আব্বার ওপরে উঠে বসি এবং হাত দিয়ে গলা চেপে ধরি। অনেক দস্তাদস্তির পর একটি ওড়না দিয়ে গলা বেঁধে ফেলি। মৃত্যু নিশ্চিত হলে টয়লেটের কুয়ার মধ্যে মর‌দেহ‌টি রেখে পালিয়ে যাই।

এ বিষয়ে দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, মর‌দেহ‌ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। অভিযুক্ত সাত্তারকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!