1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হামলা ও নির্যাতনের ঘটনায় মামলা করতে বললেন আসিফ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

হামলা ও নির্যাতনের ঘটনায় মামলা করতে বললেন আসিফ

প্রতিনিধি

আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের হাতে হামলা-নির্যাতনের শিকার হওয়াদের নিপীড়নের বিবরণসহ মামলা করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীর ওপর নির্যাতন ও হামলা করেছে ছাত্রলীগ। এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র ২০১৭ সালের একটি ঘটনার। মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কীসের ভিত্তিতে বিচার হবে?

মামলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৬ বছরের ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত, অভিযুক্তের নিপীড়নের বিবরণসহ মামলা করার আহ্বান জানাচ্ছি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন, আপনারাও মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায়। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!