1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের

প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। তবে বিজিবির বাধার কারণে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেইন পিলার ২৮১ নম্বরের সাব পিলার ৩৭ ও ৩৮ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সকল সরঞ্জামাদি আনতে শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি নজরে এলে বাধা দেয় বিজিবি। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা এবং রাতের মধ্যে সরঞ্জামাদি সেখান থেকে অন্যত্র সরিয়ে নেন।

সেখানকার স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ১০০ গজের মধ্যে ভারতের সীমানা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএসএফ ভারতীয় ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া ফেলতে শুরু করেন। তবে বিজিবির বাধায় তারা কাঁটাতারের বেড়া দিতে পারেননি। এ নিয়ে আতঙ্কে রয়েছি আমরা।

জানতে চাইলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। এটি আমাদের সঙ্গে আলোচনা করে করার কথা ছিল। এ ঘটনায় আমরা তাদের সঙ্গে আলোচনা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!