1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাগরে মাছ ধরতে গিয়ে ৮ জেলে নিখোঁজ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাগরে মাছ ধরতে গিয়ে ৮ জেলে নিখোঁজ

প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধর‌তে গি‌য়ে ট্রলারসহ ভোলার চরফ্যাশন উপজেলার ৮ জে‌লে নি‌খোঁ‌জ হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের ভাষানচ‌র নামক এলাকার বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধর‌তে গি‌য়ে ট্রলারসহ নি‌খোঁজ হন তারা। নি‌খোঁজ জে‌লে‌রা চরফ্যাশন উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের বাসিন্দা।

এ বিষয়ে ঢালচর ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস্য ও স্থানীয় মৎস্য আড়তদার মো. মোস্তফা বলেন, গতকাল শুক্রবার বিকেলে ওই ট্রলারের মালিক ও ট্রলারের মাঝি মো. মো‌স‌লে উদ্দিনের নেতৃ‌ত্বে ৮ জন ভাষানচ‌রের সাগর মোহনায় মাছ ধরতে যান। গতকাল সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্তও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি।

তিনি আরও বলেন, জেলেদের সঙ্গে থাকা মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমরা যেহেতু এখানকার বাসিন্দা তাই আমরা জানি, সাগর মোহনায় নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্ক সমস্যায় তাদের মোবাইল বন্ধ থাকার কথা না।

মোস্তফা জানান, গতকাল সন্ধ্যা থেকে সাগর মোহনা অনেক উত্তাল। ট্রলার‌টি স্রোতের কারণে হয়তো সাগরের গভীরে চলে গিয়ে নেটওয়া‌র্কের বা‌হি‌রে চ‌লে গে‌ছে। স্রো‌তের কারণে ট্রলার‌টি সাগরে ডু‌বেও যে‌তে পা‌রে।

এ বিষয়ে জানতে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

চরফ্যাশনের দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহ‌মেদ বলেন, এ বিষ‌য়ে আমাকে কেউ জানায়নি। আমি খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!