1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সীমান্ত দিয়ে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সীমান্ত দিয়ে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ

প্রতিনিধি

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণপাড়ার শশীদলের মনোরা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিজিবির কুমিল্লা সেক্টরের সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে রেখে চলে যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মনোরা এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দের পর বিজিবির নিয়ম অনুযায়ী ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যার মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!